চাষীদের জন্য গুরুত্বপূর্ণ সচেতনতা: মাছের “উকুন রোগ” (Argulus)
মাছ চাষে অনেক রোগই চোখে দেখা যায় না, কিন্তু কিছু রোগ আছে যেটা ভালভাবে দেখলেই বোঝা যায়। তার মধ্যে সবচেয়ে পরিচিত একটি হলো উকুন রোগ বা Argulus। এই রোগটা সাধারণত রুই, কাতল, মৃগেলসহ কার্প জাতীয় বড় মাছগুলোতে বেশি দেখা যায়। পুকুরের তলদেশ যদি অনেক নোংরা হয়ে যায়, পানিতে পচা জৈব পদার্থ বেশি থাকে, অথবা চাষের ঘনত্ব বেশি হয়ে যায়—তাহলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে।
উকুন মাছের গায়ে লেগে রক্ত ও দেহের রস শোষণ করতে থাকে। প্রথমে পাখনা ও আঁশের উপর ছোট ছোট উকুন দেখা যায়। রোগ বাড়লে সারা দেহে ছড়িয়ে পড়ে, মাছকে দুর্বল করে দেয়। তখন মাছ শক্ত কিছু পেলেই গা ঘষতে থাকে, খাবার বন্ধ করে ফেলে, দলে দলে পানির উপরের স্তরের নিচে ঘুরতে থাকে। দীর্ঘদিন চিকিৎসা না করলে মাছ ক্ষীণ হয়ে যায় এবং মৃত্যুও ঘটতে পারে।
চাষীরা অনেক সময় ভাবেন—মাছ খাবার কম খাচ্ছে, হয়তো খাবার পরিবর্তন করলে ঠিক হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, সমস্যা খাবারে নয়, মাছের শরীরে লেগে থাকা উকুনের আক্রমণ। সময়মতো চিহ্নিত না করলে পুরো পুকুরেই ক্ষতির সম্মুক্ষিন হতে পারে।
তাই পুকুরের তলদেশ পরিষ্কার রাখা, মজুদ ঘনত্ব নিয়ন্ত্রণ করা এবং নিয়মিত পর্যবেক্ষণের কোনো বিকল্প নেই। পুকুরের পাড়ে দাঁড়িয়ে ৫–১০ মিনিট মাছ পর্যবেক্ষণ করলেই অনেক সময় সমস্যা ধরা পড়ে। মাছ যদি ঘষাঘষি করে বা উপরে ভেসে অস্থির থাকে—তাহলে ধরে নিতে হবে পুকুরে কিছু একটা সমস্যা হচ্ছে।
মাছ চাষ একটা বিজ্ঞান, এবং প্রতিটি রোগ আগে চেনা, তারপর চিকিৎসা করাই সবচেয়ে বড় কৌশল। যত বেশি জানবেন, তত কম ক্ষতি হবে।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.