EcoMake (ইকোমেক)

৳ 1,075.00

High quality mineral zeolite blended with probiotics and garlic essence.

প্যাকেজিং: 5kg pouch

 GMP Certified | Antibiotic Free

Description

High quality mineral zeolite blended with probiotics and garlic essence.

ECOMAKE (ইকোমেক) হলো মাছ ও চিংড়ি চাষের পুকুরের পানি ও তলদেশের পরিবেশ ব্যবস্থাপনার জন্য তৈরি একটি সমন্বিত ফর্মুলেশন। এতে উপকারী ব্যাকটেরিয়া, খনিজ পদার্থ এবং গার্লিক এসেন্সের সমন্বয় রয়েছে, যা পুকুরের পানির গুণমান উন্নত করা, দ্রবীভূত অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং পুকুরের তলদেশের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সহায়তা করে।
প্রধান উপাদান

উপকারী ব্যাকটেরিয়া:

Bacillus subtilis — 1.5 × 10¹⁰ CFU
Bacillus licheniformis — 1 × 10¹⁰ CFU
Lactobacillus sporogenes — 1 × 10¹⁰ CFU
Saccharomyces cerevisiae — 2 × 10¹⁰ CFU

খনিজ উপাদান:

SiO₂ — 65%
Al₂O₃ — 15%
CaO — 10%
MgO — 5%
Fe₂O₃ — 3%
Na₂O₃ — 2%

ECOMAKE-এর প্রধান সুবিধা সমুহ

১. পানির গুণমান ব্যবস্থাপনায় সহায়ক

পুকুরের পানির গুণাগুণ উন্নত করতে এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

২. ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ

রোগ সৃষ্টিকারী ও ক্ষতিকর ব্যাকটেরিয়া দমনে সহায়তা করে, ফলে পুকুরের জীবাণু ভারসাম্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখে।

৩. ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রণ

বিশেষ করে নাইট্রাইট ও হাইড্রোজেন সালফাইড (H₂S) গ্যাস দমনে কার্যকর।

৪. তলদেশের জৈব বর্জ্য ব্যবস্থাপনা

পুকুর ও ঘেরের তলদেশে জমে থাকা জৈব বর্জ্য শোধনে সহায়তা করে এবং তলদেশের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।

৫. মাছ ও চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনায় সহায়ক

নিয়মিত ব্যবহারে মাছ ও চিংড়ির ক্ষতরোগসহ বিভিন্ন রোগের প্রকোপ কমাতে সহায়তা করে।

ব্যবহারের মাত্রা

১ম তমাস

প্রতি একরে ৬–৮ কেজি ECOMAKE, প্রতি ২–৩ সপ্তাহ পরপর ব্যবহার করতে হবে।

৩ মাস পর থেকে

প্রতি একরে ৬–৮ কেজি ECOMAKE, প্রতি ১০–১৫ দিন পরপর ব্যবহার করতে হবে।

সংরক্ষণ

ECOMAKE শুষ্ক ও ঠান্ডা জায়গায়, সরাসরি সূর্যের রশ্মি থেকে আড়ালে সংরক্ষণ করতে হবে।

প্যাকেজিং

০৫ কেজির দুটি স্যাচেট, ১টি আকর্ষণীয় বাক্সে সরবরাহ করা হয়।

Reviews

There are no reviews yet.

Be the first to review “EcoMake (ইকোমেক)”

Your email address will not be published. Required fields are marked *